• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকাম ঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী জামালপুরের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমী জামালপুর মিলনায়তনে অনুষ্ঠানে সেমিনারের প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক যুগ্ন সচিব মোহাম্মদ  আনোয়ার হোসেনের সভাপতিত্বে  সেমিনারে পেপার উপস্থাপন করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর যুগ্ম পরিচালক ডক্টর আব্দুল মজিদ প্রামানিক, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,কৃষিবিদ জাকিয়া সুলতানা,জেলা সিনিয়র তথ্য অফিসার জালাল উদ্দিন,দৈনিক আজকের জামালপুরের প্রকাশক ও সম্পাদক এম এ জলিল,জামালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লুৎফর রহমান,মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম,সাংবাাদিক ফজলে এলাহী মাকাম ,শাহ জামাল,সংস্কৃতি কর্মী তারিকুল ফেরদৌস,এমআর আই রাসেল সহ আরো অনেকে।
এ সময় বক্তারা জামালপুর শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমিতে বিশেষ প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।