• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস,এম,কামরুল হাছান বাদলঃ

জামালপুরে ইসলামপুর সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৬ মার্চ বিকালে জামালপুর শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।
সোলাইমান কবির স্বপন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে ইসলামপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ জামালপুরে বসবাসরত ইসলামপুরবাসীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন। এ সময় একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।