• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে প্রান্তীক কৃষকের ধান কেটে দিল পুলিশ

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
‘মানবিক পুলিশের চোঁখে জনতার আকাঙ্খা লেখা থাকে, আমরা আছি কৃষকের পাশে’ এই স্লোগানে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ বুধবার (৬ মে) সকালে নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রান্তীক কৃষক আব্দুল জলিলের বোরো ধান কেটে দিয়েছে নালিতাবাড়ী থানা পুলিশ।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের নির্দেশনায় ২৫ জন পুলিশ সদস্য ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের ৪০ জন সদস্য নিয়ে প্রথমে কৃষক আব্দুল জলিলের ৫০ শতাংশ জমির ধান কেটে দেই। পরে দেখি পাশ্ববর্তী আরেক ক্ষেতে এক কৃষক একাই ধান কাটছে। তাকেও আমরা সকলেই সহযোগীতা করে ৩৫ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।
কৃষক আব্দুল জলিল বলেন, আমার ক্ষেতের ধান পেকে গেছে আর্থিক অনটনের জন্য কাটতে পারছিলাম না। পরে পুলিশের সহযোগীতা চাইলে তারা এসে আমার ধান কেটে দিয়েছে। এতে আমি খুব খুশি।
অপর কৃষক নুরইসলাম বলেন, আমার ধান কাট শ্রমিকের টাকা নেই। তাই আমি একা একা ধান কাটতে পারছিলাম না। পাশের ক্ষেতে ধান কাটতে সময় পুলিশ ভাইদের বলা ছাড়াই তারা এসে আমাকে সহযোগীতা করে আমার ধানও কেটে দিয়েছে।
জেলা পরিষদের সদস্য ও নালিতাবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী বলেন, এলাকার সাংসদ ও সাবকে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর পরামর্শক্রমে আমাদের স্টুডেন্ট কমিউনিটি ফেরামের সদস্যদের নিয়ে আমারা প্রান্তীক ও শারীরিকভাবে অক্ষম কৃষকের ধান কেটে দিচ্ছি। এমন কৃষক যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তাদের ধানও আমরা কেটে দিব।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে এখন লকডাউন চলছে। এদিকে কৃষকের বোরো ধানও পেকে ওঠেছে। তাই দেশে যাতে খাদ্য ঘাটতি না হয় সেজন্য কৃষকের ধান আমরা কেটে দিয়ে সহযোগীতা করছি। জেলা পুলিশ অস্বচ্ছল, গরীব ও প্রান্তীক কৃষকের পাশে আছে তারা যাতে তাদের কষ্টার্জিত সোনার ফসল ঘরে তুলতে পারে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।