• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

এটা ত্রাণ নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার-তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি

ফজলে এলাহী মাকাম :
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, করোনার এই মহামারিতে
ত্রাণ নিয়ে দুর্নীতি করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। এটা শেখ হাসিনার
সরকার। এটাকে অনুগ্রহ মনে করবেন না, এটা আপনাদের অধিকার, এটা ত্রাণ নয়
আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার।
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে
পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে এক অনুকরণীয় দৃষ্টান্ত। আমাদের কাছে পর্যাপ্ত
অর্থ এবং খাদ্য মজুদ আছে। প্রতিটি ক্ষুধার্ত মানুষ খাদ্য সহায়তা পাচ্ছে।
করোনা সংকট যতদিন চলবে ততদিন আমরা ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য
সহায়তা দিতে থাকবো। করোনা পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে অসহায়-দরিদ্র
মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে জন প্রতিনিধিদের। ত্রাণ নিয়ে দুর্নীতি
করে কেউই ছাড় পাবেন না।
সোমবার সকাল ১১ টায় পৌর এলাকার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪ শতাধিক
মৎসজীবি ও উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈার গ্রামে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার উপহার হিসেবে ৫ শতাধিক দরিদ্র, অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে
খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন । উপহার সামগ্রীর মধ্যে ছিল
চাল, ডাল, আলু, সয়াবিন তেল, খেজুর, সেমাই ও হাত ধোয়ার সাবান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা,
সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান
এলিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোঃ ফজলুল করিমসহ আরও
অনেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।