• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে দাখিল মাদ্রাসার ৪ তলা ভবন নির্মাণের কাজ উদ্বোধন

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার সীমার পাড়ে অবস্থিত কোহিনুর আদর্শ দাখিল মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপির ঐকান্তিক প্রচেষ্টায় মাদ্রাটির উন্নয়নে চার তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের ব্যবস্থা করা হয়।
১৫ জুন সোমবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) আ.স.ম.জামশেদ খোন্দকার ভবনটির নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, মাদ্রাসার সুপার মওলানা শফিউল ইসলাম, মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন সাকা, স্থানীয় সাংসদের এপিএস মোস্তাফিজুর রহমান বিপ্লব , রিফাউল্লাহ হাসান নিরব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ঠিকাদারী প্রতিষ্ঠান এস মাহমুদ ইন্টারন্যাশনালের বাস্তবায়নে দুই কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবনটি নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।