• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে পাট চাষিদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাট চাষিদের বিনামূল্যে রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পাট অফিসের উদ্যোগে ১৮ জুন বৃহস্পতিবার বেলা ১১ টায় বিভিন্ন ইউনিয়নের ২০০ পাট চাষিকে ১২ কেজি করে রাসায়নিক সার বিতরণের মাধ্যমে সার বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সার বিতরণকালে জেলা পাট কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলমগীর আজাদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা একেএম কামরুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর সহ পাট চাষিরা উপস্থিত ছিলেন।
প্রত্যেক পাট চাষিকে ৬ কেজি ইউরিয়া সার, ৩ কেজি টিএসপি ও ৩ কেজি করে পটাশ সার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের ১৫০০ পাট চাষিকে বিনামূল্যে সার বিতরণ করা হবে।
###


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।