• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে যাত্রীসেবার মানবৃদ্ধির দাবিতে তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ

ফজলে এলাহী মাকাম  :

ঢাকা-জামালপুর রেল রুটকে ডাবল লাইনে উন্নীতকরা, আন্ত:নগর জামালপুর এক্সপ্রেসের সময় পরিবর্তন, যাত্রীসেবার মানবৃদ্ধিসহ সারাদেশের রেলের সার্বিক উন্নয়নের দাবীতে রেল অভিযাত্রা, রেল অবরোধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (১৩ মার্চ )দুপুরে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত আন্ত:নগর তিস্তা ট্রেনে  রেল অভিযাত্রা শেষে জামালপুর স্টেশনে ১৫ মিনিট তিস্তা ট্রেন অবরোধ করে রাখে পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম(নাসফ),  জামালপুর সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন। এসময় নাসফ এর কেন্দ্রিয় সভাপতি হাফিজুর রহমান ময়নার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, নাসফের সাধারণ সম্পদক মো. তৈয়ব আলী, পবা’র জামালপুর শাখার সাধারণ সম্পাদক ইউসুফ আলী, জামালপুর পরিবশে রক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম প্রমুখ। পবার কেন্দ্রিয় সমন্বয়কারী আতিক মোর্শেদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা ঢাকা-জামালপুর ডাবল লাইন দ্রুত বাস্তবায়ন, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস জামালপুর পর্যন্ত সম্প্রসারণ, আন্ত:নগর জামালপুর এক্সপ্রেসের সময় পরিবর্তন ছাড়াও রেলের সেবার মান উন্নয়নে ১২ টি দাবী উপস্থাপন করে এই আন্দোলন বেগবান করতে আগামীতে জামালপুরে মহাসমাবেশ করা হবে ঘোষণা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।