• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে সাত বিদেশ ফেরত ব্যক্তি হোম কোয়ান্টোইনে, প্রস্তুত আইসোলেশন বেড!

 

জিএম সাফিনুর ইসলাম মেজর ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আতঙ্কে রয়েছেন বিভিন্ন দেশের মানুষ। বাংলাদেশও এই আতঙ্কের বাইরে নয়।তবে স্বাস্থ্য বিভাগ ভাইরাস ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন।

জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোরারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিক নিয়ন্ত্রণে রয়েছেন তারা। প্রতিনিয়ত খোঁজ রাখছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। বিদেশ ফেরতের ১৪ দিন পর্যন্ত তাদেরকে হোম কোয়ান্টোইনে রাখা হবে। কেউ যদি এর ব্যতয় ঘটায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা প্রশাসন।

ঐারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সাথে কথা বলতে সতর্কতা অবলম্বন করতে বলেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা হলেন ধানুয়া কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে হেগুল মিয়া। তিনি ১৬ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফিরে নিজ বাড়িতে অবস্থান করছেন। একই ইউনিয়নের কামালপুর গ্রামের সরোয়ার জাহানের ছেলে মনিরুজ্জামান মিঠু সিঙ্গাপুর থেকে ১১ মার্চ দেশে ফিরেছেন।

বাট্টাজোড় ইউনিয়নের ঝুড়ার পাড় গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শহিদুল্লাহ মিয়া ১০ মার্চ ওমান থেকে দেশে ফিরে নিজ বাড়িতে রয়েছেন। গত ১২ মার্চ ওমান থেকে ফিরেছেন ছাবেদ আলীর ছেলে মিজানুর রহমান ও চাঁন মিয়ার ছেলে সোনাহার মিয়া । তাদের দুজনের বাড়ি বাট্টাজোড় ইউনিয়নের ঝুড়ারপাড় গ্রামে।

বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে মো. হারুন ১২ মার্চ মালয়েশিয়া থেকে ফিরে নিজ বাড়িতে ফিরেছেন। ১১ মার্চ একই ইউনিয়নের সারমারা গ্রামের শাহাজান আলীর ছেলে মহসীন আলী সংযুক্ত আরব আমিরাত থেকে বাড়িতে ফিরেছেন।

এরা সবাই বর্তমানে উপজেলা স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছেন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, বিদেশ ফেরত সাত জনকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি করোনা ভাইরাস নিয়ে সচেতনতা কার্যক্রম অব্যাহত আছে।

তিনি আরো জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ শয্যা বিশিষ্ট আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাদের এখানে রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার জানান, প্রতিটি ইউনিয়নে করোনা ভাইরাস নিয়ে কমিটি গঠন করা হয়েছে। কেউ বিদেশ ফিরলেই তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।