• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

কুড়িগ্রামের রাজীবপুরে সাজানো মামলায় আসামী ৩য় শ্রেণির ছাত্র !

সহিজল ইসলাম সজল,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

 

 

কুড়িগ্রামের রাজীবপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় নজরুল ইসলাম (৮) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রকে আসামি করার খবর পাওয়া গেছে।সাজানো মারপিট ও ছিনতাইয়ের ওই মামলায় যে  ৯জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের বাড়িও পৃথক তিন এলাকায়।

 

রাজীবপুর থানায় মামলাটি রেকর্ড করা হয় ঘটনার ৭দিন পর গত শনিবার (১৪ মার্চ) যার নম্বর-৫। অভিযোগ উঠেছে অর্থের বিনিময়ে মিথ্যা মামলা এবং এক শিশুকে অভিযুক্ত করার ঘটনায় এলাকার মানুষর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

রাজীবপুর থানায় দায়ের করা ওই মারপিট ও ছিনতাইয়ের মামলার বাদি আব্দুল বারেক’র লিখিত অভিযােগ সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাত ৮টার দিকে থানা থেকে মাত্র ১শ’ গজ দূর সােহরাব হােসেন নামের এক কাঠ ব্যবসায়িকে হামলা এবং মারপিট করে ২ লাখ ২৩ হাজার টাকা ছিনতাই করে নেয়া হয়। এ কাজে ৯জনকে অভিযুক্ত করা হয় এর মধ্যে ৮নং আসামি নজরুল ইসলাম নামের তৃতীয় শ্রেণির এক ছাত্রের নাম রয়েছে। ঘটনার ৭দিন পর পুলিশ অর্থের বিনিময়ে মামলাটি রজু করেছে বলে এলাকায় ব্যাপক সমালােচনার সৃষ্টি হয়েছে। ওই মামলায় ৯নং আসামি সােনা মিয়াকে পুলিশ মঙ্গলবার গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

 

উপজেলার জাউনিয়ারচর গ্রামের বাসিন্দা ওই মামলার চার নম্বর আসামি তারা মিয়া বলেন, ‘আমার ছেলে নজরুল ইসলাম তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। আমরা ঘটনার কিছুই জানি না অথচ আমাকসহ আমার দুই ছেলেকে আসামি করেছে। আমি যতটুটু জানি আমার ভাইয়ের ছেলে আমিনুল ইসলামের সঙ্গে মামলার বাদির পরিবারের সাথে বিরােধ রয়েছে। এই বিরােধের জের ধরে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দায়ের করা হয়েছে । পুলিশ টাকা পেয়ে খোঁজখবর না নিয়েই নিয়ে তা গ্রহণ করে।

 

জাউনিয়ারচর সাকসেস প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন, ‘আমার স্কুলে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে নজরুল ইসলাম নামের শিশুটি। সে লেখাপড়ায় খুবই ভালাে। তাকে মিথ্যা মামলায় আসামি করার খবর শুনে আমি হতবাগ হয়েছি।’

 

একই মামলার আরেক আসামি আব্দুর রশীদ বলেন, ‘যে দিনের ঘটনা সেদিন আমি ময়মনসিংহের একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলাম অথচ আমাকেও আসামি করেছে।’

 

এ প্রসঙ্গে জানতে চাইলে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গােলাম মাের্শেদ তালুকদার বলেন, বয়স বেশি উল্লেখ করার কারনে আমরা বুঝতে পারিনি নজরুল ইসলাম   তৃতীয় শ্রেণির ছাত্র । আর অভিযােগের সত্যতা পাওয়ার কারনেই মামলা নেয়া হয়েছে। কোনাে অর্থ গ্রহণ করা হয়নি। তবে আদালতে অভিযােগপত্র দায়ের করার আগে আমরা ওই শিশুর নাম বাদ দিয়ে দিবাে।

 

 

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।