• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাতের অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ হওয়া কর্মহীনদের মাঝে ২৭ এপ্রিল সোমবার বেলা ১১ টায় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জামালপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের নিজস্ব অর্থায়নে পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নের ৭৬০ টি পরিবারকে (৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল ও হাফ কেজি লবন) খাদ্য সহায়তা দেওয়া হয়।
বকশীগঞ্জ পৌর শহরের বড় মসজিদ সংলগ্ন এলাকায় কর্মহীন অসহায়দের মাঝে এসব খাদ্য সহায়তা প্রদানকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল হালিম মন্ডল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।