• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

শেরপুরে মুজিব ভক্ত ইমামের বঙ্গবন্ধুর নামে কোরআন খতম

এম সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের প্রত্যন্ত গ্রামের এক মুজিব ভক্ত হাফেজ মো. সাইদুর রহমান নামে মসজিদের ইমাম পবিত্র রমজান মাসে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরআন খতম দিচ্ছেন।
শেরপুর সদর উপজেলার বেতমারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চখরার চর গ্রামের মধ্যপাড়া খানবাড়ি জামে মসজিদের ইমামের চাকুরি করেন। তিনি সম্প্রতি কোরআন এ হাফেজ পড়াশোনা শেষ করে ওই মসজিদে চাকুরি নিয়েছেন। তার বাড়ি জামালপুর সদর উপজেলার বেড়াপাথালিয়া গ্রামে। তিনি ছোট বেলা থেকেই একজন মুজিব ভক্ত লোক। তিনি গত বছরের ১০ অক্টোবর স্থানীয় এমপি’র মাধ্যমে তার স্ত্রীর জন্য চিকিৎসার সাহায্য চেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করলে প্রধান মন্ত্রীর ত্রাণ ও ক্যালাণ তহবিল থেকে তার আবেদন মঞ্জুর হয় এবং তিনি পঞ্চাশ হাজার টাকার চেক পান।
সেই থেকে মুজিব পরিবার ও মুজিবের প্রতি আরো ভক্ত হয়ে কিছু একটা করার চিন্তা থেকেই তিনি বর্তমানে প্রতিদিন মসজিদে বসে তেলোয়াতের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরআন খতম দিচ্ছেন। আগামী ২৭ রোজার দিন তার খতম শেষ করা হবে বলে তিনি জানায়।
হাফেজ মো. সাইদুর রহমান বলেন, কেবলমাত্র বঙ্গবন্ধুর প্রতি ভালবাসার জন্যই আমার এ কোরআন খতম দেওয়ার চিন্তা করেছি। আমার আর কোন কিছুর চাওয়া-পাওয়া নেই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।