• শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর

শেরপুরে কৃষকের ধান কেটে দিলেন জাতীয় সংসদের হুইপ আতিক

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে কাস্তে হাতে ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে কৃষকের ধান কেটে দিলেন জেলা আ’লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণই মমিনাকান্দা গ্রামের কৃষক তমজুদ্দিনের ৯০ শতক জমির পাকা ধান কাটেন তারা। করোনার এই সময়কালে লকডাউন পরিস্থিতিতে শ্রমিক সংকট ও আর্থিক সংগতির অভাবে পাকা ধান কাটতে না পারা কৃষকও এতে দারুণ খুশি। ধান কাটায় এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ দলীয় নেতৃবৃন্দ অংশ নেন।
পাকুড়িয়া গণই মমিনিাকান্দা এলাকার বাসিন্দা তমজুদ্দিন বলেন, ‘আমার পাকা ধান কামলার অভাবে নষ্ট হইতাছে। আমগর হুইপ সাব ও নেতাকর্মীরা আইয়ে আমার সব ধান কাইট্টা ঘরে তুইল্লা দিয়ে গেছে। এতে আমি খুব আমি খুব খুশি হইছি।’
হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, আমরা জেলা আ’লীগের পক্ষ থেকে কৃষকের মনে সাহস যোগাচ্ছি, তাদের মনোবল বৃদ্ধির করতে কৃষকের ধানকাটার জন্য তাদের পাশে আছি। আজকে এটার উদ্বোধন করা হলো, পর্যায়ক্রমে এটা সদরের ১৪ ইউনিয়নেই এভাবে ধান কাটা হবে।
শেরপুর খামারবাড়ীর তথ্যমতে, জেলায় এবার ৮৯ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। জেলা পুলিশ, জেলা ছাত্রলীগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তাদের পাশে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।