• সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা উদ্বোধন করলেন

 

জেএম নিউজ ২৪ ডট কম ডেক্স :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের উপস্থিতিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কাটা শুরু করে উপজেলা কৃষি অফিস। আজ শনিবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর এলাকায় চলতি বোরো মৌসুমে মেশিন দিয়ে কৃষকের ধান কাটা ও মাড়াই শুরু করা হয়। চলতি মৌসুমে উপজেলায় দুইজন কৃষককে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। এনিয়ে উপজেলায় ১০টি কম্বাইন হারভেস্টার মেশিন কৃষককে দেওয়া হয়।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। শ্রমিক সংকটে কৃষক ধান কাটতে হিমসিমে পড়েছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্প সময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন কালের কন্ঠকে জানান, ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় (৫০% ভর্তুকিতে) এ উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। এর একটির দাম ২৯ লাখ অপরটি ২৫ লাখ ৫০ হাজার টাকা। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর। এ ছাড়াও ধান কাটা, মাড়াই, ঝাড়া, ও প্যাকেটজাত করা যাবে কম্বাইন হারভেস্টার (ধান কাটার মেশিন) মেশিন দিয়ে। এক একরের জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুর রহমান প্রমুখ।

সূত্র : কালের কন্ঠ


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।