• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জেমএম নিউজ ২৪ ডট কমে এ খবর প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে পুড়িয়ে দেয়া হলো অবৈধ ড্রেজার

মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার পাঁচটি ড্রেজার মেশিন ও কয়েক হাজার মিটার প্লাস্টিকের পাইপ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এবং ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

এসময় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এর নেতৃত্বে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, দেওয়ানগঞ্জ থানা ও সানন্দবাড়ি পিআইসি’র পুলিশ টিম।

স্থানীয় সুত্রে জানা যায়, জিঞ্জিরাম নদীতে প্রায় ত্রিশ কিলোমিটারের মধ্যে মাঝে মাঝে প্রায় ২০-২৫ টি ড্রেজার মেশিন স্থাপন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিলো।   তাতে বহু আবাদি জমি ভাঙ্গন ও নদী ভাঙ্গন সহ দেশের অনেক ক্ষতি হয়।অবৈধ ড্রেজারের খবর অনেক পত্রপত্রিকায় প্রকাশ হওয়ার পর প্রশাসন বারবার বাঁধা নিষেধ দিলে ক্ষনিকের জন্য ড্রেজার মেশিন সরিয়ে,  আবারও এক শ্রেনির কুচক্র মহল স্থাপন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে। কখনও কখনও প্রশাসনকে ফাঁকি দিয়ে কিংবা প্রশাসনকে তোয়াক্কা না করেই তাদের কার্যক্রম অব্যাহত রাখে।

আজ বিকাল প্রায় ৩টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া এর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুলিশ টিম সহ অভিযান চালিয়ে সানন্দবাড়ী লম্বাপাড়ার রবি আলম, শামিম, পাটাধোয়া পাড়ার আঃ লতিফ ও ডাংধরা  চটাংপাড়ার ফারুক এর ৫টি ড্রেজার ও পাইপ আগুনে পোড়ানো এবং ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

ইউএনও এর অভিযানকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।