• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ইসলামপুরে কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই শুভ উদ্বোধন

 

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে কৃষি যন্ত্রপাতিতে সরকারি ভর্তুকি আওতায় এসিআই কম্বাইন হারভেস্টার মেশিনে কৃষকদের ধানকাটা-মাড়াই শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল।

আজ বৃহস্প্রতিবার শহরের দরিয়াবাদে কৃষি অফিস থেকে প্রাপ্ত ময়দান আলীর ধানকাটা মেশিনটি দিয়ে কৃষক আবু বক্করের ধান কেটে শুভ উদ্বোধন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাসের বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ও উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেনসহ আরো অনেকেই।

উল্লেখ যে, এ উপজেলায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের সরকারি ভর্তুকি আওতায় প্রাপ্ত ৫টি ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন কৃষকদের দেওয়া হয়েছে। প্রতিটি মেশিনের ক্রয়ের দাম পড়েছে ২৯লক্ষ ৫০০টাকা তন্মধ্যে ১৪লক্ষ টাকা ভর্তৃকি দিয়েছে সরকার । ৪লক্ষ টাকা নগদ আর বাকী টাকায় যন্ত্রের মালিক কৃষক কিস্তিতে দিয়ে কৃষকের ধান কাটবে। কৃষি অফিস সূত্রে জানা যায়, এই ধান কাটা কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কৃষকরা শ্রম মূল্যের চেয়ে কম খরচে শতাংশ মাত্র ৬০টাকায় তাদের ধান কাটা-মাড়াই করতে পারবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।