• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জামালপুরে শিশুতোষ গল্পের বই বিতরণ ও গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুরে কারাগার থেকে সরকারের সাধারন ক্ষমায়  ১৪ বন্দির মুক্তি

তানভীর আহমেদ হীরা:

করোনা ভাইরাস প্রতিরোধে কারাগারে বন্দি চাপ কমাতে সরকারের সাধারণ ক্ষমার আওতায় অবশিষ্ট সাজা মওকুফ করে জামালপুর জেলা কারাগার থেকে  ২য় ধাপে ১৪ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৮মে)  দুপুরে জামালপুর জেলা কারাগার থেকে বিভিন্ন মামলায় লঘু দ- প্রাপ্ত  ১৪জন আসামীদের  সরকারের সাধারন ক্ষমায় ওই বন্দিদের কারা মুক্তি দেওয়া হয়।

জেল সুপার মো. মকলেছুর জানান, করোনাভাইরাস প্রতিরোধে কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারী কার্যাবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১৪ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জামালপুর জেলা কারাগার থেকে স্বল্প মেয়াদে  লঘু দন্ড প্রাপ্ত  ২৯ জন বন্দির নামের তালিকা কারা মহাপরিদর্শকের দপ্তরে পাঠানো হয়। এর আগে ১ম ধাপে গত ২ মে  দুইজন বন্দিকে  ওআজ ১৪জন বন্দিকে কারামুক্তি প্রদান করা হয়েছে । এখন পযর্ন্ত মোট ১৬জন কারা বন্দিদের মুক্তি দেওয়া হয় ।

জামালপুর জেলা কারাগারে পুরুষ ২৯১জন ও মহিলা ৪০ জন মোট  ৩৩১ জন বন্দি ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে বন্দি রয়েছে ৪৮১ জন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।