• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

ইসলামপুরে কলেজ ছাত্র আজম হত্যা মামলায় আরো একজন গ্রেফতার

 

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় কলেজ ছাত্র গোলাম আজম হত্যা মামলায় আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ওই মামলায় দুই আসামি গ্রেফতার হলো। প্রেফতারকৃত আসামির নাম মনির ওরফে মনিব।

বুধবার (১৩ মে) গভীর রাতে ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ পাশবর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ছনকান্দা এলাকা থেকে তাকে প্রেফতার করে
মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই আব্দুল হান্নান জানান, গ্রেফতারকৃত আসামি মনিরকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। সে এজাহারভূক্ত আসামি। মনিব ওই এলাকার সোলায়মানের ছেলে।
এর আগে রফিক (৩৫) নামে এক আসামিকে গত ৩০ এপ্রিল গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

উলেখ্য, নিহত গোলাম আজম গাইবান্ধা সুরজ্জাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র ও মাদারীপুর সরকারি কলেজের অনার্স গণিত বিভাগের ছাত্র ছিলো। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচয় নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। গত ২৫ এপ্রিল দুপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশি ফুলু, দুলাল, সাজু গংরা তাকে পিটিয়ে গুরত্বর আহত করে। পরে রাত এগারোটায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তার মৃত্যু হয়।
এব্যাপারে নিহত আজমের বাবা বকুল মন্ডল বাদি হয়ে ২৮ জনের নামে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।