• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ দেওয়ানগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন দুইজনকে কারাদণ্ড ১ লক্ষ টাকা জরিমানা জামালপুরে ১ হাজার ৪শত ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ, আটক-২ দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে, ল্যান্ডমার্ক গ্রুপের আয়োজনে  ৩০০ অসহায় পরিবারের মাঝে  খাদ্যসামগ্রী বিতরণ পবিত্র রমজান উপলক্ষে একতা ক্লাবের উদ্যোগে ইফতার বিতরণ জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামপুর বাজারে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে অভিযান

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে দোকান কিংবা প্রতিষ্ঠান পরিচালনা করলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বুধবার দুপুরে জামালপুর ইসলামপুর বাজারে করোনা সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচলানাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনেই সীমিত আকারে দোকানপাট ও শপিংমল খোলার ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে লক্ষ করা গেছে যেসব ক্রেতা শপিং করতে এসেছেন তারা অনেকেই মাস্ক না পরে এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই কেনাকাটা করছেন। মার্কেটের দোকান গুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে না। পাশাপাশি সামাজিক গুরুত্ব বজায় রাখার হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমরা এই মুহূর্তে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি। তাই কোনো ভাবেই বেখেয়াল হলে চলবে না। আজকের পর যদি কেউ সামাজিক দূরত্ব বজায় রাখতে না পারেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে না পারেন, সেক্ষেত্রে ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে এবং মার্কেট কর্তৃপক্ষকে অনুরোধ করব- তাৎক্ষণিক দোকান কিংবা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেবেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশের একটি দল অভিযানে অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।