• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

জামালপুরে জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ এইএসই ফোরাম জামালপুর জেলা শাখার স্বারকলিপি প্রদান

জুয়েল রানা :
জামালপুরে করোনায় আর্থিক ভাবে বিপর্যস্ত ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য মানবিক সাহায্য ও ঋণ সহজীকরণের দাবীতে জেলা প্রশাসকের কাছে স্বারক লিপি প্রদান করেছে বাংলাদেশ এইএসই ফোরাম জামালপুর জেলা শাখা।
গতকাল দুপরে বাংলাদেশ এইএসই ফোরাম জামালপুর জেলার উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মোখলেছুর রহমান কাছে এ স্বারক লিপি প্রদান করেন বাংলাদেশ এইএসই ফোরাম জামালপুর জেলার সমন্বয়কারী আরজুমান আরা মুক্তা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ন সমন্বয়কারী আজিজুল হাকীম, সহকারী সমন্বয়কারী নিশা খাতুন, সাধারন সমন্বয়কারী সাদিয়া সুরাইয়া, অতিরিক্ত সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সাইফুল প্রমুখ। সমন্বয়কারী আরজুমান আরা মুক্তা জানান, করোনায় আর্থিক ভাবে বিপর্যস্ত ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য মানবিক সাহায্য ও ঋণ সহজীকরণে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি । পাশাপাশি সারাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক উদ্যোক্তাদের সমন্বয়ের মাধ্যমে ১১ দফা প্রস্তাবনা দাবী নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।