• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে গিয়ে হাসপাতালের মালীর মৃত্যু

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে ইউসুফ আলী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মালী হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুর ২ টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
তার বাড়ি জামালপুর সদর উপজেলার নান্দিনা গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মালী হিসেবে এই হাসপাতালে কর্মরত রয়েছেন।
জানা গেছে, ইউসুফ আলী ১৬ জুন মঙ্গলবার দুপুর ২ টার দিকে মই বেয়ে পুরাতন ভবনের তৃতীয় তলার ছাদে উঠেন । হঠাৎ তিনি ছাদ থেকে পড়ে গেলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নেয়া হলে তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে ছাদ পরিস্কার করার জন্য তিনি ছাদে উঠেছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী ছাদ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।