• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে অটোরিকশা চালকের হত্যাকারী দুই যুবক আটক

সরিষাবাড়ী :

জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালক হাফিজুর রহমানকে (৩৫) শ্বাসরোধে
হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দিবাগত গভীর রাতে অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করিম ও
পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খানের নেতৃত্বে সরিষাবাড়ী থানার পুলিশ
অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করে।

আটককৃতরা হল- সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল গ্রামের বিল্লাল
হোসেনের ছেলে মোহন মিয়া (১৮) ও টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা
ইউনিয়নের বীরতারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সোহেল রানা (২৩)।

এ ঘটনায় ছিনতাইকৃত অটোরিকশা ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে আসামীদের আদালতে সোপর্স করেছে পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, টাঙ্গাইলের ধনবাড়ি
উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনেউগী গ্রামের আব্দুছ ছাত্তারের ছেলে
অটোরিকশা চালক হাফিজুর রহমানকে গলায় গামছা পেঁচিয়ে গত শুক্রবার (১৯ জুন)
রাতে মোহন মিয়া ও সোহেল রানা শ্বাসরোধে হত্যা করে। পরে তারা অটোরিকশাটি
ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন শনিবার নিহতের ছোটভাই আনিছুর রহমান বাদি হয়ে অজ্ঞাত
আসামীদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা (যার নং ৬, তারিখ ২০-০৬-২০২০ইং)
দায়ের করেন।

এরপর পুলিশ সর্বোত্তম তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজন আসামী সনাক্ত
করতে সক্ষম হয় এবং বিশ্বস্থ সোর্স নিয়োগের মাধ্যমে তাদের নিজ নিজ বাড়ি
থেকে আটক করে। পরে আসামীদের তথ্য অনুযায়ী নিহতের মোবাইল ফোন ও ছিনতাইকৃত
অটোরিকশাটি টাঙ্গাইল সদরের বৈল্লা বাজার থেকে উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার কথা স্বীকার
করেছে। মুলতঃ অটোরিকশাটি ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে
তারা জানিয়েছে। আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দীর জন্য আদালতে সোপর্স করা
হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।