• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 

মাহমুদুল হাসান মুক্তা ঃ
জামালপুর সদরে দুইজন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ ও রক্তের গ্র“প নির্ণয় করেছে সৃষ্টির সেবা তরুণ সংঘ। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে এ বিন্যামূল্যে ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি মো. জাহিদ হাসান লিংকনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহির উদ্দিন আকন্দ, বারুয়ামারী তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক শাশ্বত দত্ত চৌধুরী, সংগঠনটির সাধারণ সম্পাদক আহাদ আলী সরকার ও জামালপুর রক্তের বন্ধন সংগঠনের সভাপতি আসমাউল হক আসিফ প্রমুখ। আলোচনা শেষে অতিথিদের সৃষ্টির সেবা তরুণ সংঘের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
জানা গেছে, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডা. মো. আহসান হাবীব আদনান ও দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. বিপুল মিয়া এই দুইজন এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য) ডাক্তার ওই ইউনিয়নের ২০০ জন সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে তাদেরকে ব্যবস্থাপত্র দেন। এছাড়া সেখানে বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় ও ঔষধ বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।