• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

মুজিববর্ষে প্রধানমন্ত্রী উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি ভূমিহীন পরিবার

তূর্য /আফনান ঃ
মুজিববর্ষে প্রধানমন্ত্রী উপহার জমি ও ঘর পেল জামালপুরের ১৪৭৮টি ভূমিহীন পরিবার।
টেলিভিশনে সরাসরি সম্প্রচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ঘোষণার পরপরই জামালপুর জেলার সাতটি উপজেলায় আনুষ্ঠানিকভাবে সরকারের মুজিববর্ষের অঙ্গিকার ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’স্লোগানে সাড়া দিয়ে জেলার ১ হাজার ৪৭৮টি ভূমিহীন ও ঘরহীন অসহায় মানুষের মাঝে দ্বিকক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
পরে জামালপুর সদর উপজেলার ৪শ’ গৃহহীন পরিবারের হাতে জমি ও ঘরের মালিকানার দলিলপত্র হস্তান্তর করেন সদরের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন ও সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ফরিদা ইয়াছমিন।
এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সদরের এসিল্যান্ড মাহমুদা বেগম, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে ১ লাখ ৭১ হাজার টাকা। আর জামালপুর জেলায় এই প্রকল্পে ব্যয় হচ্ছে ২৫ কোটি ৩৮ লাখ টাকা।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।