• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে পক্ষে প্রচার মিছিল ও আলোচনা সভা জামালপুরে আসন্ন রমজান উপলক্ষে দোস্ত এইডের ৫০০ ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ জামালপুর সহ ৩ জেলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে — ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান

৩০০ টাকায় ১০০ চ্যানেল, এভাবে চলবে না–তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

জেএম নিউজ ২৪.কম ডেক্স ঃ

বাংলাদেশে মাত্র তিনশ টাকায় একশ চ্যানেল দেখা যায়, এভাবে চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক, প্রতিষ্ঠাতা সদস্য মানস ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিনফিড বাস্তবায়ন করব। বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য ও আইন অনুযায়ী পরিচালনা করতে হবে।

ডা. মুরাদ হাসান আরও বলেন, আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও একটা নিউজ দেখতে পারলাম না টাকা দেওয়া ছাড়া। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুকন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে দেখতে পারবে মাত্র তিনশ টাকা লাগে একশটি চ্যানেল দেখতে। এভাবে বাংলাদেশ চলবে না।

সূত্রঃ বাংলা নিউজ ২৪.কম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।