• সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরের বকশীগঞ্জে ১৫৬ তম পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

ফজলে এলাহী মাকাম
আধুনিক ও স্মার্ট ব্যাংকিং নিয়ে  জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৫৬ তম উপশাখা উদ্বোধন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। বকশীগঞ্জ জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে এই শাখা উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
সোমবার (১২জুন) দুপুরে পৌর শহরের মালীবাগ মোড়ে  উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকর লিমিটেড ময়মনসিংহ অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, পূবালী ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল অঞ্চল উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডাঃ জাহানারা বেগম,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,পূবালী ব্যাংক বকুলতলা  শাখার ব্যবস্থাপক মোঃ আমিনুল হক, বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রকিবুল হক, ক্যাশ ইন চার্জ,মোঃ আবু হারিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীরা ও পূবালী ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।অনুষ্টানটি সঞ্চালনা করেন প্রিন্সিপাল অফিসার ফারহানা রহমান সীমুন ।
এসময় বক্তারা আধুনিক স্মার্ট ব্যাংকিয়ে পূবালী ব্যাংক আবাসন,আমানত,ডিপোজিট,ব্যবসা,বিদেশে পড়ালেখা জন্য ঋন দেওয়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের মাঝে ঋন সহায়তা দিয়ে দেশের অর্থনীতির চাকাকে সাবলম্বি করেতে কাজ করে যাচ্ছে বলে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।