• বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ- এক নারীকে কারাদণ্ড

জেএম নিউজ ২৪ ডট কম ডেক্স :

জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ, এক নারীকে কারাদণ্ড জামালপুরের মেলান্দহে একটি বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে উপজেলার নাংলা ইউনিয়নের হরিপুর গ্রামের একটি বাড়ি থেকে এসব চাল জব্দ করা হয়। সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে যুক্ত থাকার অভিযোগে এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে ওই বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০০ কেজি চাল জব্দ করা হয়। এসময় সরকারি চাল কালোবাজারে বিক্রির সাথে যুক্ত থাকায় জাহানারা নামে এক নারীকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।