• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

ইসলমাপুরে কালঝড়ে বাড়িঘর লন্ডভন্ড

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥

জামালপুরের ইসলামপুরে কালঝড়ে প্রায় শতাধিক বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে । গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানায় ব্যাপক হয়। এছাড়ও পৌর শহরের মোশাররফগঞ্জ ও পলবান্ধা গ্রামে কালবৈশাখী ঝড়ের আঘাতে লন্ডভন্ড অনেকের বাড়ীঘর হয়ে যায়।
জানাগেছে,শনিবার রাতে ঝড়ে পৌরশহরের টংগের আগলা, মোশাররফগঞ্জ, তেগুরিয়া, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের শতাধিক কাঁচাপাকা বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। উড়ে যায় গাছপালা। ক্ষতি হয় আবাদি ফসলের। এছাড়াও পৌর শহরের বোয়ালমারী গ্রামের উত্তর পাড়ার মো. আছলামের বসতঘরের উপর গাছ পড়লে ঘরটি দ্বিখন্ডিত হয় এবং ঘরের মধ্যে অবস্থানরত আছলাম ও তার পরিবার আহত হয়। মৃত জলিলের বিধবা স্ত্রী সামচুন্নাহার বেলার ঘরের উপর গাছ ভেঙে পড়ায় ঘরটি ভেঙে মাটিতে পড়ে আছে দেখা যায়। একই এলাকার দিনমজুর মোঃ মাসুদ মিয়ার ঘরের একটি চাল ঝরে উড়িয়ে নিয়ে অন্যত্র রাখে। কাউন্সিলর নুরুল ইসলাম চুন্নু বলেন,আমার ওয়ার্ডে ২৫ থেকে ৩০টি ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে।
ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা পেলে সহায়তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।