• বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি’র বাঘারচর বিওপি’র অভিযানে রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এমএলএসএস এর নিকট হতে ৯০ পিস ইয়াবা উদ্ধার

 

 

প্রেস বিজ্ঞপ্তি:

 

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব এর মাঝেও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের ‘‘জিরো টলারেন্স’’ নীতিকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৫ জুন ২০২০ তারিখ দুপুর আনুমানিক ১৩২০ ঘটিকায় বাঘারচর বিওপি’র নায়েক মোঃ ইমরান আলী এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭৩/এমপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কদমতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৯০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং নগদ ১০/- আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-২৮,০১০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ রোকনুজ্জামান (২০) (রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এমএলএসএস), পিতা-ইসমাইল হোসেন, গ্রাম-জহির মন্ডল পাড়া, পোস্ট ও উপজেলা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ ইয়াবাসহ দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

“ইয়াবাসহ মাদক পাচারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না” এমনই অভিমত প্রকাশ করেছেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।