• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে জামালপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাক-টিআইবি’র অনলাইন মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সংবাদ বিজ্ঞপ্তিঃ

করোনাকালীন সময়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কার্যকর ভূমিকার পালনের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। ০৭ জুলাই ২০২০ তারিখে অনুষ্ঠিত সনাক জামালপুর কর্তৃক “করোনা অতিমারীতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রতিবন্ধকতা ও করণীয়: প্রেক্ষিত জামালপুর” শীর্ষক এক অনলাইন মতবিনিময় সভায় অংশগ্রহণকারীগন এই মতামত ব্যক্ত করেন। এছাড়াও সভায় ভার্চুয়াল ফলো-আপ বৃদ্ধি করা, ঝড়েপরা রোধ, বাড়ি বাড়ি প্রশ্ন পাঠিয়ে পরীক্ষার ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থী ক্লাস্টার করে ফলোআপ, করোনাকালীন সময়ে শিশুশ্রম ও বাল্য বিবাহ প্রতিরোধে এসএমসি ও একটিভ মাদার্স ফোরামের ভূমিকা পালন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
অনলাইন মিটিং অ্যাপ তড়ড়স এর মাধ্যমে পরিচালিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক জামালপুরের সম্মানিত সভাপতি অজয় কুমার পাল। সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন ও সনাক জামালপুরের শিক্ষা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কায়েদ-উয-জামান। সভায় উপস্থিত সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সনাক সদস্যবৃন্দও গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
টিআইবি’র কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-সিই ফজিলা খানম সভায় উত্থাপিত সকল উদ্যোগের দৃষ্টি আকর্ষণ পূর্বক সকল গৃহীত উদ্যোগের কার্যকর বাস্তবায়ন প্রত্যাশা করেন। সভায় আলোচিত বিষয়গুলোতে গুরুত্ব দেয়ায় তিনি এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়াও ময়মনসিংহ ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার-সিই চিত্ত রঞ্জন রায় সভায় অংশগ্রহণ করে মতামত তুলে ধরেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন তার বক্তব্যে, প্রাথমিক শিক্ষা সেবার মান উন্নয়নে সনাক-টিআইবি এর ধারাবাহিক সহযোগিতার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সেবার মান উন্নয়নে ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য উপজেলা শিক্ষা অফিস এর আন্তরিকতা রয়েছে। সনাক এবং উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগের ফলে করোনা অতিমারি কালে শিক্ষা ক্ষেত্রে যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা সম্ভব হবে বলে তিনি মত প্রকাশ করেন।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।