• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জামালপুরে আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণীর অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের মানোন্নয়ন কমিটি কলেজ অডিটোরিয়ামে এই অভিভাবক সমাবেশের আয়োজন করেন। কলেজ একাডেমিক মানোন্নয়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড.মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হারুন অর রশিদ। এসময় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দে, কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, অভিভাবক ফজলে এলাহী মাকাম, ফজলুল হক, শর্মী চৌধুরী সহ আরো অনেক।

এসময় বক্তারা শিক্ষার্থীদের প্রতি শিক্ষা ও মনোবল বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং এই ধরনের সমাবেশ শিক্ষার্থীদের ভবিষ্যত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিভাবকরা মত প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।