• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির

জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ সুজনঃ
জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৩ মার্চ  বিকেলে শহরের দয়াময়ী মোড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মানিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সদস্য ইমরান কায়সার, ভুক্তভোগী বিএনপি কর্মী সোহেলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, গতকাল সোমবার রাতে জামালপুর পৌর এলাকার রামনগর সাতরাস্তা মোড়ে বিএনপি নামধারী কতিপয় দুর্বৃত্তরা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার ভেঙে পুড়িয়ে দেয়। এছাড়াও বিএনপি কর্মী সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।