ফজলে এলাহী মাকাম, জামালপুর ঃ
জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
শুক্রবার ৮ মে সকালে দিবসটি উপলক্ষে ক্রিসেন্ট কার্যালয়ে রেড ক্রিসেন্ট ও জাতীয় পতাকা উত্তোলন করেন রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম লিওন, জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমেদ, রেড ক্রিসেন্ট ইসি মেম্বার ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, জিয়াউল হক জিয়া সহ আরো অনেকে।
এ সময় বক্তারা মানবতার প্রয়োজনে মানবিকতায় মানুষের পাশে থেকে অসহায় পীড়িত মানুষের সহায়তায় ও যেকোনো দুর্যোগে রেড ক্রিসেন্ট সদস্যদের শেষ শাসনের ভিত্তিতে কাজ করে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।