• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে হরিপুর ও মাছিমপুরের ৪’শ অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

 

 

শুভ খান ॥

করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরা জামালপুরের হরিপুর ও মাছিমপুরের ৪’শ অসহায় নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লিটন আকন্দ ও সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদের নিজস্ব অর্থায়নে নিম্নআয়ের ৪’শত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল- চাল-৫ কেজি, আলু-১ কেজি ও ডাল-১/২ কেজি। ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

 

জামালপুর পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. ফজলুল হক আকন্দ এ প্রতিনিধিকে জানান- আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষের জন্য আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সম্প্রতি একটি কুচক্রী মহল আমার সন্মানহানীসহ আমার নির্বাচনী এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করতে মানববন্ধনসহ নানান ষড়যন্ত্র করেছে। তারা আওয়ামী সরকারের ভাবমুর্তী নষ্ট করার পায়তারা করছে। তাদের মতে আমি আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করি নাই। আমি আগেও বলেছি, এখনও বলছি পর্যায়ক্রমে আমার নির্বাচনী এলাকার অসহায় ও হতদরিদ্র মানুষেরা ত্রাণ পাবেন। সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯নং ওয়ার্ডে এ পর্যন্ত প্রায় সাড়ে ৮’শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আমার নির্বাচনী এলাকার হতদরিদ্রের তালিকা করে জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেয়াও আছে। তিনি আরো বলেন- আজ (শুক্রবার) আমি, শহর আওয়ামী লীগের অন্তর্গত ৯নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক লিটন আকন্দ ও রিপন মাহমুদের নিজস্ব অর্থায়নে হরিপুর ও মাছিমপুরের ৪’শত নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। এছাড়াও আমি ব্যক্তিগতভাবেও আমার নির্বাচনী এলাকার অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি। আমার ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।