• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বকশীগঞ্জে ধানুয়া সরকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

 

জিএম সাফিনুর ইসলাম মেজর , বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাস দুর্যোগে অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানো কার্যক্রমের অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া সরকার বাড়ি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অত্র এলাকার ২১৫ টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি পরিবারকে ৮ কেজি চাল,  ১ কেজি মসুরের ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তেল ও একটি সাবান দেওয়া হয়।

এসব খাদ্য সামগ্রী বিতরণকালে বীরপ্রতীক মতিউর রহমান, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল, শিক্ষক আবুল খায়ের আজাদ, মোস্তফা কামাল মিষ্টার, আশিকুর রহমান রানা, আঃ মতিন তাইফুর , আবু যাইদ অপু, আবুল আসাদ বিপ্লব, নুর ইসলাম, মোতালেব হোসেন রিপন, ওয়াহিদুর রহমান নিলু, ইলিয়াছ হোসেন ও সাজ্জাদ তাইমুর প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।