• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

শেরপুরে সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

 

 

এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে জেলায় কর্মরত সাংবাদিক, পুলিশ সদস্য ও তাদের পরিবার, সিভিল স্টাফ, আউটসোর্সিং স্টাফদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
সোমবার (৪ মে) দুপুরে শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত দরবার হলে সামাজিক দূরত্ব মেনে  এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। সাংবাদিকদের সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিলো গ্লাভস, মাস্ক, সাবান, মধু, ভিটামিন সি, ডি- ৩, জিঙ্ক ট্যাবলেট ও ইফতার সামগ্রী।
পরে পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে পিপিইসহ সুরক্ষাসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার। সুরক্ষাসামগ্রীর মধ্যে ছিলো মাস্ক, গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ, পিপিই বা আইসোলেশন গাউন, ফেইস শিল্ড, আই প্রোটেক্টর, ব্লিচিং পাউডার, স্যাভলন/ডেটল, সাবান, হেক্সিসল, ফ্লাস্ক, ইলেকট্রিক কেটলি, ওয়াটার কনটেইনার, স্প্রে মেশিন, ডি-ইনফেক্টেড চেম্বার, মধু, মাল্টা, ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক ট্যাবলেট, হটপড ও নগদ প্রণোদনা।
এ সময় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো পুলিশ ও সিভিল স্টাফদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হলো। এবার দেওয়া হলো সাংবাদিক ও পুলিশ সদস্যদের পরিবারের মাঝে। করোনা পরিস্থিতিতে জনগণকে সেবা দিতে গেলে নিজেদেরও সুরক্ষিত থাকতে হবে। তিনি বলেন, বৈশ্বিক মহামারীর করোনা পরিস্থিতিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও মাঠ পর্যায়ে কাজ করছেন। আইন-শ্ঙ্খৃলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা তুলে ধরে পুলিশকে সহায়তা করছেন। এজন্য তাদের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে পুলিশের পক্ষ  থেকে ঔষধসহ সুরক্ষা সামগ্রী দেওয়া হলো। আমরা সবাই মিলে যেন শেরপুরকে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারি- এ প্রত্যয় নিয়ে কাজ করব। আমাদের সেই কাজে থাকবে সাংবাদিকদেরও অংশীদারিত্ব।
সুরক্ষা সামগ্রী বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রেরক– এম সুরুজ্জামান শেরপুর প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।