• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

বকশীগঞ্জে ইউএনও’র হাতে আশা’র পক্ষে খাদ্য সামগ্রী হস্তান্তর

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
নভেল করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণের জন্য সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে ২০০ পেকেট খাদ্য সামগী হস্তান্তর করেছে বেসরকারি সংস্থা আশা।
প্রতিটি পেকেটে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবন , ১ লিটার সয়াবিন তেল ।
আশা’র বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে ১০ মে রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বকশীগঞ্জ ইউএনও আ.স.ম. জামশেদ খোন্দকারের হাতে পেকেট গুলো হস্তান্তর করেন আশা’র বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মো. মামুন অর রশিদ।
এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ আশা-১ এর সিনিয়র ব্যবস্থাপক আবদুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সহকারী শাখা ব্যবস্থাপক মো. আহসান কবির, সহকারী শাখা ব্যবস্থাপক এবিএম সাখাওয়াত হোসেন সহ বকশীগঞ্জ আশা-১, ২ শাখার কর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।