• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির

শাহানারা আব্দুল্লাহ’র মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের শোক প্রকাশ

 
মোস্তাক আহমেদ মনির:
সরিষাবাড়ী বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লার মা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেগম শাহানারা আব্দুল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। ভয়াল ১৫ আগস্টের প্রত্যক্ষদর্শী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। সাহান আর বেগম পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী এবং বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা।বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম একজন রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন। বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য সাহান আরা বেগমকে ৮ জুন সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।