• মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ  জামালপুরে বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৫ বিজিবির জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

ইসলামপুরে কুড়ে ঘরে ময়ফুলের আইসোলেশন,খোঁজ নেইনি টিএইচও!

ওসমান হারুনী,ইসলামপুর থেকে :

জামালপুরের ইসলামপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশন কণার্রে ঠাই হয়নি হতদরিদ্র করোনা পজেটিভ ময়ফুলের। হাসপাতালের সামনে একটি কুড়ে ঘরে ময়ফুল আইসোলেশনে থাকলেও খোঁজ নেইনি টিএইচও বা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের প্রশাসনের কেউ!
জানা গেছে, গত ১৬ জুন তারিখে রিপোর্টে জেলার ইসলামপুর হাসপাতালের সামনে কোর্ড বিল্ডিং চত্ত্বরের মৃত রেজা শাহ ফকিরের স্ত্রী করোনা পজেটিভ হয়। এর পর থেকে সে নিজের জরাজীর্ণ একটি কুড়ে ঘরে পরিবারে সিদ্ধান্তে আইসোলেশনে রয়েছে। প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ থেকে স্বাস্থ্য বিধি মোকতাবেক বাড়িটি অথবা কোর্ড বিল্ডিং এলাকা লকডাউন করা হয়নি। সরকারিভাবে কোন সহযোগিতাও পায়নি তারা। ময়ফুল ও তার ছেলে সেলিমের সাথে কথা হলে তারা জানান, হাসপাতাল থেকে কেউ খোঁজ নেইনি তাদের। সরেজমিনে ময়ফুলের আইসোলেশন অবস্থা দেখতে গেলে দেখা যায়, ময়ফুলের আইসোলেশন কুঁেড় ঘরের আশপাশে ঘণবসতি। এখানে ২০টি পরিবারের প্রায় দেড়শতাধিক মানুষের বসবাস। ময়ফুল করোনা পজেটিভ হলেও তার এক ছেলে ও এক মেয়ের সাথেই একই বাড়িতে বসবাস করছে। ছেলে মেয়েরা বাড়ি থেকে বের হয়ে অবাধে কোর্ট বিল্ডিং এলাকাসহ হাসপাতালের সামনে চলাফেরা করছে বলে এলাকাবাসীর অভিাযোগ। এই নিয়ে করোনা আক্রান্ত হওয়ার আতঙ্গে রয়েছে কোর্ট বিল্ডিং এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশন কণার্রে শনিবার সকালে ৯টা ৫৫ মিনিটে খোঁজ নিয়ে দেখা গেছে আইসোলেশন কর্ণারটিতে তালা ঝুলছে অথচ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশন কণার্রে ঠাই হয়নি হতদরিদ্র করোনা পজেটিভ ময়ফুলের। হাসপাতালের সামনেই একটি জরাজীর্ণ কুড়ে ঘরে ময়ফুল আইসোলেশনে রয়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:এএএম আবু তাহের সাথে যোগাযোগ করলে তিনি জানান, বাড়িতেই ওষুধ পাঠানো হয়েছে। করোনা পজেটিভ হলেও কোন আলামত পাওয়ায় যায়নি; তাই এমন রোগীরা নিজ বাড়িতেই থাকতে পারে। বাড়িটি কেন লকডাউন করা হয়নি এব্যাপারে জিজ্ঞাস করা হলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি। তবে প্রশাসনের সাথে খোঁজ খবর নিয়ে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।