• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র বাঘারচর বিওপি’র অভিযানে ০২ জন আসামীসহ ১৯৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 

প্রেস বিজ্ঞপ্তি:

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ২২ জুন ২০২০ তারিখ বাঘারচর বিওপির হাবিলদার আলাল ত্রিপুরা এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ এলাকা হতে বিজিবি‘র মোটর সাইকেল যোগে ইয়াবা পাচারকারীদের একটি মোটর সাইকেল আটকের নিমিত্তে পিছু ধাওয়া করে। পরবর্তীতে আনুমানিক ১৩২০ ঘটিকায় সীমান্ত পিলার ১০৭৩/এমপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ডাংধরা ইউনিয়নের কদমতলী এলাকায় গমনের পর বিজিবি টহলদলের একটি মোটর সাইকেল ইয়াবা পাচারকারীদের মোটর সাইকেল এর সামনে গমন করতঃ পথরোধ করে মোটর সাইকেলসহ ০২ জন ইয়াবা পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। অতঃপর আটককৃত ইয়াবা পাচারকারীদের তল্লাশী করে তাদের নিকট হতে ১৯৭ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোটর সাইকেল, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৫২২/- টাকা জব্দ করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-১,৫৯,৬২২/- টাকা। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা: আল মুসফিকুর জামান মামুন (২১), পিতা-সৈয়দ জামান এবং হেমায়েত উল্লাহ হিমু (২০), পিতা-মোঃ সাদেক হোসেন, উভয়ের গ্রাম-দক্ষিন আলগারচর, পোস্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মালামালসহ দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রৌমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।