• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

দেওয়ানগঞ্জে বিনামূল্যে সার বীজ বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে  ২০২০-২০২১ অর্থ বছরে খরিফ-১/২১-২২ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মঙ্গলবার দুপুরে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলায়।
উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন এর সভাপতিত্বে  উক্ত বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  স্থানীয় সাংসদ  আবুল কালাম আজাদের  পিএ মুক্তাদির বিল্লাহ শিপন,  প্রাথমিক  শিক্ষা অফিসার  আফতাব আহমেদ, কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন, মৎস্য অফিসার শফিউল আলম, ডাং্ধরা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ মাসুদ প্রমুখ ।

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ ও ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয় ।

এর পর উপজেলা মাঠে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন । এ সময় সাথে ছিলেন চিকাজানি ইউপি চেয়ারম্যান মোমতাজ উদ্দিন মুনতা, ডাং্ধরা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ মাসুদ, সহ অন্যান্য কৃষি কর্মকর্তারা ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।