• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জামালপুরে আকলিমা -স্ত্রীর মর্যদার দাবীতে সংবাদ সম্মেলন

 

স্টাফ রির্পোটার ঃ
জামালপুরে দক্ষিণ কুর্ষা নাছিরপুরে স্বামীর অধিকার ও ঘর সংসার করার দাবিতে মসজিদের ইমাম সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে সদ্য বিবাহিত স্ত্রী আকলীমা ও তার পরিবার।

সোমবার দুপুরে শহরের ফুলবাড়িয়া এলাকায় স্থানীয় একটি বিদ্যালয়ের হল রোমে আকলীমার পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় আকলীমার মা সাজেদা বেগম, মামা মানিক মিয়াসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আকলীমা বেগম বলেন, ২ বছর ওই ইমামের সাথে প্রেমের সম্পর্ক থাকার পর গত ৩ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। আকলিমা দাবী করেন দীর্ঘ ২ বছরে দক্ষিণ কুর্ষা নাছিরপুর মসজিদের ইমাম সাজ্জাদ হোসেনের বিয়ের প্রলোভন দেখিয়ে নানা সময় তার সাথে শারীরিক সম্পর্ক করে। পরে পরিবারের সম্মতিতেই গত ৩ সেপ্টেম্বর শনিবার রাতে পারিবারিক ভাবে ৪ লাখ টাকা কাবিনে তারা বিয়ে করেন । বিয়ের পরদিনই সাজ্জাদ জোর করে বিবাহ হয়েছে মর্মে মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করেন। বর্তমানে আকলিমা তার স্বামী সাজ্জাত হোসেন কে নিয়ে ঘর করতে চায়।
এ বিষয়ে প্রশাসনের সঠিক হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আকলীমা ও তার পরিবার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।