• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মোবারক আলী ওরফে মোবারক হোসেনের বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের পক্ষ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কাজ করাসহ দুর্নীতির অভিযোগ জামালপুর সদরে ৫ আসনে তৃণমূল ভোটারদের মন জয় করতে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম জামালপুর সদরে ৫ আসনে ফুটবল প্রতীকে ভোট প্রার্থনায় স্বতন্ত্র এমপি প্রার্থী মাসুদ ইব্রাহীম আজ জামালপুরে নির্বাচনী জনসভায় আসছেন আমীরে জামায়াত ডাঃ শকিকুর রহমান জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান জামালপুর সদরে ফুটবল প্রতীকে গণসংযোগ করলেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম আগামীকাল জামালপুরে আসছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান জামালপুর ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)  আসনে জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন লাঙ্গল প্রতীকের গণ সংযোগ জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক পেল মাসুদ ইব্রাহীম জামালপুরে মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘন্টাপর মরদেহ  উদ্ধার 

জামালপুরে বিএমইটির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন 

ফজলে এলাহী মাকাম ঃ
জামালপুরে বিএমইটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার হোসেন।
মঙ্গলবার দুপুরে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সার্বিক সহযোগিতায় টিটিসি মাঠ প্রাঙ্গনে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জেলা কর্মসংস্থান  ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ইকরামুন   নাহার,  টিটিসির অধ্যক্ষ হারুন আল মামুন,এস এটিভি ও বাংলাদেশ বেতার এর জেলা প্রতিনিধি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গির সেলিম সহ আরো অনেকে।
এ সময় বক্তরা খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত থেকে দেশ গঠনে কাজ করার পাশাপাশি প্রবাসীদের বৈধ পথে দক্ষ প্রশিক্ষণ ও ভাষা শিখে বিদেশের মাটিতে দেশের মান অক্ষুন্ন রাখতে ও রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানান
ব্যাডমিন্টন খেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের আটটি দল অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।