• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষাবৃত্তি, ট্যাব,নগদ টাকা  ও বাইসাইকেল বিতরণ

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে বিশেষ এলাকার জন্য উন্নত সহায়তা বিষয়ক প্রকল্প ও প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষাবৃত্তি, ট্যাব  ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিবরণ কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান,উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার লিটা সহ আরো অনেকে।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিক্ষাবৃত্তির ও বাইসাইকেল বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় ৯১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৯৮ জনকে ট্যাব, ৭০ জন নৃ গোষ্ঠীর শিক্ষার্থীকে ২ লক্ষ ৮৮ হাজার টাকা ও ১০ জন অধিবাসী বালিকাকে বাইসাইকেল বিতরণ করা হয়।এছাড়া প্রধানমন্ত্রীর ১৮ জন রোগীকে চিকিৎসার জন্য ৫০ হাজার করে মোট ৯লাখ টাকা বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।