• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

জামালপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

 
ফজলে এলাহী মাকাম
জামালপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার  উম্মে সালমা তানজিয়া জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্টিত মতবিনিয়ম সভায় জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া । এ সময় অন্যা্ন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ,পুলিশ সুপার  মো. কামরুজ্জামান বিপিএম,সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সহ আরো অনেকে।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার  উম্মে সালমা তানজিয়া বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন,সরকারী সেবা সমূহ প্রান্তিক পর্যায়ে মানুষের মাঝে পৌছে দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণী পেশা মানুষের পাশাপাশি বিভিন্ন দপ্তরের সমন্ময়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
 
-এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার  উম্মে সালমা তানজিয়া জামালপুর জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউজে  শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইমরান আহমেদ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এসময়  বিভাগীয় কমিশনার মহোদয়কে জেলা পুলিশ, জামালপুর এর একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।