• শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালিত জামালপুরে মসজিদের জমি বিক্রি ও খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন জামালপুরে নবগঠিত ছাত্রদল নেতৃবৃন্দের সাথে এম শুভ পাঠানের মত বিনিময় জামালপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

“বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী” উপলক্ষে পুনাক জামালপুরের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

এম.এফ.এ মাকামঃ
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), জামালপুরের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিভিন্ন স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার বিকালে পুলিশ লাইনস এ পুনাক, জামালপুরের নবাগত সভানেত্রী সানজিদা হক মৌ এর  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের নবাগত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার ইভা,জেলা আওয়ামীলীগের সহসভাপতি আতিকুর রহমান ছানা,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সহ আরো অনেকে। চিত্রাংকন প্রতিযোগিতায় ৪২ জন স্কুলের কোমলমতি শিশুরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিজয়ীদের পুরুষ্কার বিতরন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা। শিশুরা তাদের চোখে বিশ্ব জয়ের স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বুকে নিয়ে ক্ষুদে চিত্রশিল্পীরা চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের মাঝে ছড়িয়ে দিতে পুনাকের এই ব্যতিক্রমী আয়োজন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ।এ লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যে প্রেরণাদাত্রী ছিলেন ফজিলাতুননেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুর গোটা রাজনৈতিক জীবন ছায়ার মতো অনুসরণ করে তার প্রতিটি কাজে প্রেরণার উৎস হয়ে ছিলেন। এদেশের মানুষের আন্দোলন-সংগ্রামে বেগম মুজিব যে কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম, দূরদর্শী চিন্তা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তার ফল হিসেবে জাতির পিতার পাশাপাশি তিনি আজ বঙ্গমাতার আসনে অধিষ্ঠিত। এ দেশের রাজনীতিতে তার অনন্য ও অসাধারণ ভূমিকার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। উল্লেখ্য, বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমা জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। এই মহীয়সী নারী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সপরিবারে খুনিচক্রের বুলেটের আঘাতে নির্মমভাবে শহীদ হন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।