• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জনতার পুলিশ স্টোর জামালপুর থেকে দুই টাকায় মিললো ঈদ সামগ্রী

 

এম.এফ,এ মাকামঃ

বিনামূল্যে নয়, জামালপুরে জনতার পুলিশ স্টোর থেকে দুই টাকার বিনিময়ে ঈদ সামগ্রী পেল সুবিধা বঞ্চিত অসহায় ব্যক্তি ও শিশুরা। রবিবার বিকেলে শহরের বেলটিয়া পুলিশ লাইন্সে এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) জামালপুর। পুলিশ সুপার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম। এছাড়াও পুনাক জামালপুরের সভানেত্রী সানজিদা হক মৌসহ পুলিশের কর্মকর্তারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর, এই ঈদে সুবিধা বঞ্চিত শিশু এবং দুস্থ মানুষের পক্ষে নতুন জামা-কাপড়সহ ঈদ সামগ্রী কেনার সুযোগ হয়ে উঠেনা। তাই আসন্ন ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতেই জেলা পুলিশ এবং পুনাকের পক্ষ থেকে জনতার পুলিশ স্টোর নামে এই আয়োজন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে নয়, দুই টাকার বিনিময়ে জনতার পুলিশ স্টোর থেকে সুবিধা বঞ্চিত শিশু এবং দুস্থ ব্যক্তিরা তাদের পছন্দ মতো নতুন জামা-কাপড়সহ ঈদের প্রয়োজনীয় সামগ্রী কিনে নিবে। এতে করে তাদের আত্মসম্মানবোধ যেমন সম্মুন্নত থাকলো, একইভাবে ঈদের আনন্দ উদযাপনও সঠিকভাবে করতে পারবে। পরে জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতির আলাদা দুটি জনতার পুলিশ স্টোর থেকে দুই শতাধিক অসহায় ব্যক্তি ও শিশুরা দুই টাকার বিনিময়ে ঈদ সামগ্রী সংগ্রহ করেন। এসব ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন, নুডুলস, সেমাই, গুড়োদুধ, সাবান, শাড়ি, লুঙ্গি, শিশুদের জামা-কাপড় ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।