• শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জামালপুরে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকী পালিত

 

 

ফজলে এলাহী মাকামঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ছাত্রলীগের নির্মম নির্যাতনের শিকারে নিহত বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরে মৌন মিছিল ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ দুপুরে মৌন মিছিল ও স্বরণসভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।

মৌন মিছিল শেষে স্বরণসভায় বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহবায়ক বুরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদের দ্রুত ফাঁসি কার্যকর করা সহ গত দেড় যুগের বেশী সময় ধরে আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, হত্যা, গুম, হামলা, মামলাসহ সীমাহীন দুর্নীতির বিচারের দাবি জানান।

এসময় দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার জন্য উপযোগী ক্যাম্পাসের দাবিও জানান তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।