• সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার জামালপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

জামালপুরে ট্রাক চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ট্রাক চাপায় ইউসুফ আলী (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে জামালপুর সদর উপজেলার জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কের কুটামনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক ইউসুফ আলী জামালপুর শহরের বিসিক শান্তিনগর এলাকার মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা সরিষাবাড়ীগামী সরিষাবোঝাই একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক ইউসুফ আলী। তবে অটোরিকশায় কোন যাত্রী ছিলো না। এ সময় জামালপুর-সরিষাবাড়ী আঞ্চলিক সড়কে প্রায় একঘন্টা যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো: আতিক বলেন, কুটামনি এলাকায় ট্রাকের সাথে অটোরিকশার সংঘর্ষে চালক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, মরদেহ থানায় আনা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।