• রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে বিরোধের জেরে বিষ দিয়ে পাট ক্ষেত পোড়ানোর অভিযোগ জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহের শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত জামালপুরের ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত  জামালপুরের মাদারগঞ্জে ঘোড়াকে গোসল করাতে গিয়ে যুবকের মৃত্যু সরিষাবাড়ীতে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ জামালপুরে আম গাছে ঝুলে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার মাদারগঞ্জে হিটস্ট্রোকে  কৃষকের মৃত্যু! বাড়ীতে শোকের মাতম  জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত

জামালপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সদর উপজেলায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফজলে এলাহী মাকামঃ

জামালপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, জামালপুরের আয়োজনে সদর উপজেলায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে করা হয়।এই প্রতিযোগিতায় অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস,  বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বিসিবি পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান,  ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান সহ  অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। ।

এ সময় কাবাডি প্রতিযোগিতায় ০৪ টি দলে ৪০ জন বালিকা ও দাবা প্রতিযোগিতায় ৬ টি স্কুলের মোট ২০ জন বালক অংশগ্রহণ করে। কাবাডি চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর কাবাডি একাডেমি ও রানার্সআপ ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়। দাবায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরে বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।