• বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

বিআরটিএ জামালপুর বাস মালিক সমিতির সমন্বয়ে ঈদ পরবর্তী মনিটরিং কার্যক্রম অব্যাহত

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে বিআরটিএ জামালপুর ও বাস মালিক সমিতির সমন্বয়ে ঈদ পরবর্তী মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঈদুল ফিতররের আগে ও পরদিন থেকেই ঈদে কর্মস্থলে রাজধানী ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাত্রীদের নিরাপদে যাতায়াতের জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। এ সময় বিআরটিএ জামালপুরের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জামালপুর জেলার আন্ত: জেলা বাস টার্মিনালে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার পাশাপাশি বাস কাউন্টার সমূহে ও বাসের অভ্যন্তরে ভাড়ার তালিকা প্রদর্শন সহ, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান না চালানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয় ।

এছাড়াও  চালকদেরকে বেপরোয়া গতিতে গাড়ি না চালানো ও  যাত্রীদের সাথে অশোভন আচরণ করার থেকে বিরত থাকতে বিশেষ ভাবে আহবান জানানো হয়।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিআরটিএ  জামালপুর সার্কেল এর সহকারি পরিচালক( ইন্জিঃ)এর নির্দেশনায় উপস্থিত ছিলেন মেকানিক্যাল এসিস্ট্যান্ড সুজন চন্দ্র পাল ও তোয়াহিরুন নুর ও বাস মালিক সমিতির নেতৃবিন্দ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।